• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী

ঢাকায় সকাল-সকাল মুষলধারে বজ্রবৃষ্টি

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকায় সকাল-সকাল মুষলধারে বজ্রবৃষ্টি
ঢাকায় সকাল-সকাল মুষলধারে বজ্রবৃষ্টি

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় সকাল থেকেই মুষলধারে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে গত কয়েকদিনের তীব্র গরমের পর অতিষ্ঠ প্রাণ-প্রকৃতিতে মিলেছে স্বস্তি। তবে বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টা থেকে বৃষ্টি শুরু হয়। খিলখেত, বারিধারা, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলশান, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে।

বৃষ্টিতে কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। এছাড়া নগরীর একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এর আগে আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার সারা দেশে বৃষ্টির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ