• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

জুটি বাঁধছেন তাসনিয়া ফারিণ-দেব

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
জুটি বাঁধছেন তাসনিয়া ফারিণ-দেব
জুটি বাঁধছেন তাসনিয়া ফারিণ-দেব

আনলিমিটেড নিউজ ডেস্কঃ শোবিজের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারে বেশ কিছু হিট নাটক-ওয়েব সিরিজ উপহার দিয়েছেন তিনি। প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্রে কাজ করেও। অন্যদিকে কলকাতার হিরো দেব। তার সিনেমা মানেই হিট। গেল বছরের শেষে ভক্তদের উপহার দিয়েছেন ব্লকবাস্টার সিনেমা ‘খাদান’। এবার একসঙ্গে জুটি বাঁধছেন ফারিণ-দেব।

নতুন বছরের শুরুতে নতুন এক ছবির ঘোষণা করলেন দেব। যে গল্পে উড়বে প্রজাপতি। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক ও প্রযোজককে সঙ্গে নিয়ে জানিয়ে দিলেন নতুন বছরেই আসছে ‘প্রজাপতি টু’।

সেখানে দেব লিখেছেন, ‘চব্বিশের না বলা গল্প, বলা হবে পঁচিশে। ভীষণ আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের পরবর্তী সিনেমা প্রজাপতি টু।’

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, প্রথম সিনেমার মতো দেবের বাবার চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।

চলতি বছরের মার্চ মাসে দেব-মিঠুনের সিনেমার শুটিং শুরু হবে। ‘প্রজাপতি’ সিনেমায় বাবা-ছেলের চরিত্রে দেব ও মিঠুনের অভিনয় দাগ কেটেছিল দর্শকদের মনে।এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা। পাশাপাশি নতুন চমক হিসেবে থাকবে ফারিণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ