• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, দুইজনের মৃত্যু শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যা

জামিনে বের হয়ে ফের কারা ফটকে আটক সাবেক এমপি

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
জামিনে বের হয়ে ফের কারা ফটকে আটক সাবেক এমপি

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ জামিনে মুক্তির পর ফের কারাফটকে আটক হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপরে কারা ফটকেই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।

এর আগে, বিকেল থেকে জানাজানি হয় সাবেক এমপি কালামের জামিনে মুক্তির খবর। রাত ৮টার দিকে কারাগারের ভেতরের প্রধান ফটক থেকে বের হন কালাম। পরে ডিবি পুলিশের সঙ্গে হেঁটে কারাগারের বাইরের প্রধান ফটকের কাছে আসেন। এ সময় বাইরে অপেক্ষমাণ ডিবি পুলিশের একটি জিপ গাড়িতে তাকে তুলে নেওয়া হয়।

জানা গেছে, ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে বাগমারা থানায় দায়ের হওয়া দুটি মামলায় কারাগারে ছিলেন আবুল কালাম আজাদ। মামলা দুটি বাগমারা থানার। হাইকোর্টে তিনি দুটি মামলাতেই জামিন পেয়েছেন। বুধবার জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়।

রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম গণমাধ্যমকে বলেন, সাবেক এমপি আবুল কালাম আজাদকে কারা ফটকের সামনে থেকে আটক করা হয়েছে। তাকে মোহনপুর থানা ভাঙচুর, সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় জেলা ডিবি পুলিশ আটক করেছে।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ এমপি নির্বাচিত হন। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে গত ২ অক্টোবর রাতে র‍্যাব-৪ ও র‍্যাবের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে রাজধানী থেকে গ্রেপ্তার হন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ