• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মোবাইলের আলোতে জুলাই জাদুঘর পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দল নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার যশোর শহরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিশেষ উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত: স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২৩ খিলগাঁওয়ে হাসপাতালে আগুন বীমা দাবির ৭ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ সাতক্ষীরার পাটকেলঘাটায় জেনিথ ইসলামী লাইফের গ্রাহক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালীতে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

জামিন পেলেন ব্যারিস্টার সুমন

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

আইন-আদালত ডেস্ক রিপোর্টঃ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আরো দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও থানা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল যথাযথ রেখে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন।

এর আগে তিনটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ স্থগিত চেয়ে আবেদন করায় তা শুনানির অপেক্ষায় আছে।

এ ছাড়া বিচারিক আদালতে তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ