• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি নবীনগরের কৃষ্ণনগরে মাদ্রাসার শিশু শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় শিক্ষক গ্রেফতার প্রাথমিকের নতুন কারিকুলামে শ্রবণ ও কথন দক্ষতায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে : ববি হাজ্জাজ মহামান্য রাষ্ট্রপতির সিলেট আগমন উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে পাইপগান উদ্ধার

Un24admin
আপডেটঃ : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার ঢালীবাড়ি মসজিদসংলগ্ন মাঠ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (২০ এপ্রিল) সকালে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প থেকে ডাকাত ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে দুটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ