• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

অপরাধ ডেস্ক রিপোর্টঃ রাজধানীর কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২১ দিন পর এক স্কুলছাত্রী ও তার মায়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মুক্তিরবাগ এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রোকেয়া রহমান (৩২) ও তার মেয়ে জোবাইদা রহমান ফাতেমা (১৪)। নিহত রোকেয়ার স্বামী শাহীন আহম্মেদ পেশায় একজন আইনজীবী সহকারী (মুহুরী)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বিকেলে মুক্তিরবাগ এলাকার শামীম মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় গৃহশিক্ষিকা মিমের কাছে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় ফাতেমা। মেয়েকে খুঁজতে বের হয়ে আর ফিরে আসেননি মা রোকেয়া রহমানও। দীর্ঘ ২১ দিন পর ওই গৃহশিক্ষিকার বাসা থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ থেকে রোকেয়া রহমানের এবং বাথরুমের ফলস ছাদ থেকে ফাতেমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বামী শাহীন আহম্মেদ অভিযোগ করেছেন, নিখোঁজের পর তিনি বারবার ওই বাড়িতে এবং পুলিশের কাছে গিয়েও কোনো সহযোগিতা পাননি। পুলিশ নিখোঁজ ডায়েরি নিতে গড়িমসি করেছে এবং তাকেই নানাভাবে দোষারোপ করা হয়েছে। তবে পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার পর থেকেই তারা কাজ করছিল।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, প্রাথমিকভাবে এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে গৃহশিক্ষিকা মিমসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ