• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার যশোর শহরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিশেষ উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত: স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২৩ খিলগাঁওয়ে হাসপাতালে আগুন বীমা দাবির ৭ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ সাতক্ষীরার পাটকেলঘাটায় জেনিথ ইসলামী লাইফের গ্রাহক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালীতে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

গুলশান-বনানী-বারিধারা লেকের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন

Un24admin
আপডেটঃ : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ অদ্য ২২ আগস্ট ২০২৬ খ্রি. মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মহোদয় গুলশান, বনানী ও বারিধারা লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনের অংশ হিসেবে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় গুলশান-বারিধারা লেকের কালাচাঁদপুর অংশে নির্মাণাধীন ২০০ KLD সক্ষমতাসম্পন্ন Sewage Treatment Plant (STP)-এর বর্তমান অগ্রগতি ও সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং প্রকল্পের কাজ যথাযথভাবে ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি বনানীর ১৮ নম্বর সড়ক ও কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন লেকের বিভিন্ন অংশে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় লেকের পরিবেশ সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সার্বিক অগ্রগতি সম্পর্কে তিনি খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এবং রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ