• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন

গাজীপুরে রেললাইন কেটে নাশকতায় মূলহোতাসহ গ্রেফতার ২

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত করার ঘটনায় নাশকতাকারীদের মূলহোতাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার রাতে তাদের গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। প্রাথমিকভাবে গ্রেফতারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গত ১৩ ডিসেম্বর ঢাকা-ময়মনসিংহ রেল রুটে গাজীপুরের শ্রীপুর উপজেলাস্থ বনখুরিয়া এলাকায় রেল লাইন কাটার ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইচ্যুত হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে নাশকতার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় কাটার ও রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার সকালে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ