• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

গাজীপুরে দুই কারখানায় শ্রমিক অসন্তোষ

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
গাজীপুরে দুই কারখানায় শ্রমিক অসন্তোষ
গাজীপুরে দুই কারখানায় শ্রমিক অসন্তোষ

আনলিমিটেড নিউজ ডেস্কঃ গাজীপুরের দুটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময়ে শ্রমিকরা কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে রাখে। খবর পেয়ে যৌথবাহিনী সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করে।

সোমবার সকালে মৌচাকে কোকোলা ফুট প্রোডাক্টস নামে একটি খাদ্য উৎপাদন তৈরি কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান শুরু করে।

অপরদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে সেজন ড্রেসেস কারখানায় এক মাসের বকেয়া বেতনে দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রাখে।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের মৌচাকে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকদের হাজিরা বোনাস, বাৎসরিক ছুটিসহ ১২ দফা দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই কারখানাটি বন্ধ ঘোষণা করে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরও আজ সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময় অবরোধ সৃষ্টি করে। একপর্যায়ে কিছু উশৃঙ্খল শ্রমিক বন্ধ থাকার পরও কারখানার ভেতরে জোড়পূর্বক প্রবেশ করে ভাংচুর চালায়।

খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করে তারা।

গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক নিতাই সরকার জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ