মো.তারেক হোসেন বাপ্পি: রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়ার গোলাবাড়ি এলাকা থেকে ওএমএস এর বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে স্থানীয় থানা পুলিশ।
এ সময় খোলা আটা ১৬ বস্তা, প্যাকেট আটা ৪১ বস্তা, ২৫ কেজির ১৬ বস্তা চাউল, ৫০ কেজির ১৭ বস্তা চাল, ঢাকা মেট্রো ন-১৩৬৩১৫ নম্বরের ৫ টনের একটি ট্রাক জব্দ সহ ওএমএস ডিলার আলী ও ড্রাইভার মিলনকে গ্রেফতার করেন খিলগাঁও থানা পুলিশ।
ওএমএস এর পন্য কালোবাজারির দায়ে মোট পাঁচজন সহ অজ্ঞাত আরও ১/২ জনকে আসামী করে আটককৃতদের আদালতে প্রেরণ করেন খিলগাঁও থানা পুলিশ।যার মামলা নং ৫১।
আসামীরা হলেন, ১। শাহ আলী (৩২), পিতা-মতিউর রহমান, মাতা-পারুল বেগম, সাং কান্দারচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, এ/পি-নন্দীপাড়া, থানা-খিলগাঁও, জেলা ঢাকা, ২। ড্রাইভার মোঃ মিলন, (৩১), পিতা-সেরাজুল হক, মাতা-জান্নাত বেগম, সাং-পক্ষীয়া, থানা-বোরহান উদ্দিন, জেলা ভোলা, এ/পি-সাত রাস্তার মোড়, থানা-তেজগাঁও শিল্পাঞ্চল, জেলা-ঢাকা এবং পলাতক আসামী ৩। মোঃ ইব্রাহিম (৪৫), পিতা অজ্ঞাত, সাং-১৫০১ নন্দীপাড়া নুর মসজিদ রোড, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা, ৪। নাছির উদ্দিন খান (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-হোল্ডি নং-২৮, রোড নং-২, নয়ানগর, থানা-অজ্ঞাত, জেলা-ঢাকা, ৫। শহিদুল ইসলাম বাবু (১৫), পিতা-অজ্ঞাত, সাং-জুরাইন বাজার বালুর মাঠ, থানা-শ্যামপুর, জেলা-ঢাকা।
খিলগাঁও থানাধীন নন্দীপাড়া গোলারবাড়ীতে মিজানুর রহমানের ভাঙ্গারী দোকানের সামনে পাকা রাস্তার উপর সরকারী চাল,আটা কালোবাজারী ও মজুদ করার উদ্দেশ্যে পিকাপ ভ্যানে করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর দেয়া পূর্ব তথ্যের ভিত্তিতে এবং সাংবাদিকদের উপস্থিতি ও খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এস আই মোঃ আবু হানিফ ঘটনাস্থল থেকে।
মঙ্গলবার বিকেলে পালিয়ে যাওয়ার সময় আটক দুই জনকে মালামাল সহ আটক করে থানায় নিয়ে যায়। অপর পাঁচজন এখনও পলাতক রয়েছে।
গ্রেফতারকৃতরা জানায় উদ্ধারকৃত মালামাল খাদ্য অধিদপ্তর কর্তৃক খোলা বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় পুলিশের কাছে আটক হয় এবং উক্ত ঘটনা জানতে পেরে অন্যান্য আসামীরা পালিয়ে যায়।
আটককৃতদের নিকট আরও জানা যায় জব্দ মালামালের চাল ও আটা খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে খাদ্য অধিদপ্তর থেকে সরবরাহ করা হলেও পলাতক ৩ এবং ৪নং আসামী খোলা বাজারে বিক্রি না করে কালোবাজারী ও মজুদ করার উদ্দেশ্যে পিকাপ যোগে শ্যামপুর থানাধীন পলাতক ৫ নং আসামী শহিদুল ইসলাম বাবু’র (২৫) নিকট পৌছে দেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান নেয়।