• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

Un24admin
আপডেটঃ : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। এসময় লাঠিসোঁটা নিয়ে মানবন্ধনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার এসব ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদাবাজির বিরুদ্ধে তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছিলেন। ওই সময় হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলেও জানা গেছে।

জানা গেছে, ওই এলাকায় কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিলেন। মানববন্ধন শুরুর প্রায় আধা ঘণ্টা পর হামলাকারীরা হঠাৎ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে একটি মিছিল বের করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে ব্যবসায়ীদের ওপর একদল লোক হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ঘটনাস্থলে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ