• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিক নেতাকে সংবর্ধনা দিল বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

ওটিটিতে প্রবেশ মালেক আফসারীর

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
ওটিটিতে প্রবেশ মালেক আফসারীর
ওটিটিতে প্রবেশ মালেক আফসারীর

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আশির দশকের প্রথম দিকে সহকারী পরিচালক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন ঢালিউড নির্মাতা মালেক আফসারী। পরে নিজেই একে একে নির্মাণ করেছেন ২৪টি সিনেমা। তবে অনেকদিন ধরে পরিচালনায় দেখা নেই তার। বর্তমানে ফেসবুক ও ইউটিউবেই বেশি সক্রিয় তিনি। প্রায়ই বিভিন্ন ইস্যু নিয়ে কনটেন্ট বানিয়ে থাকেন মালেক আফসারী।

এবার জানা গেল, শিগগিরই পরিচালনায় আসছেন এই নির্মাতা। তবে বড় পর্দায় নয়, ওয়েব ফিল্ম বানাবেন মালেক আফসারী।

গত ১৯ শনিবার অক্টোবর একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, ওটিটিতে পা রাখছেন তিনি। বঙ্গ বিডির প্রযোজনায় প্রথমবারের মতো ওয়েব ফিল্ম পরিচালক হিসেবে দেখা যাবে মালেক আফসারীকে।

ওয়েব ফিল্মটির নাম ‘ফেস টু ফেস’। মূলত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ফিল্মটি। বিগত ছয় মাস ধরে চলছে এর চিত্রনাট্যের কাজ। তবে বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ মালেক আফসারী।

এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, কিছু একটা হচ্ছে, যা আগে কখনও হয়নি। এসবের কিছুই বলতে পারব না। যা বলার প্রযোজনা প্রতিষ্ঠান অনুষ্ঠানের মাধ্যমে জানাবেন।

প্রসঙ্গত, ঢালিউডে ‘ঘরের বউ’ সিনেমা নির্মাণের মাধ্যমে পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন মালেক আফসারী। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘ক্ষতিপূরণ’, ‘ক্ষমা’, ‘ঘৃণা’, ‘দুর্জয়’, ‘এই ঘর এই সংসার’, ‘মনের জ্বালা’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’ ও ‘পাসওয়ার্ড’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ