• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

ইসরায়েলি পরিকল্পনায় খামেনিকে হত্যার ইস্যুতে ট্রাম্পের ভিন্ন সুর

Un24admin
আপডেটঃ : সোমবার, ১৬ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার পরিকল্পনা করেছে ইসরায়েল। তবে দেশটির এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিবিএস নিউজকে এমনটি জানিয়েছেন তিন মার্কিন কর্মকর্তা।

তারা বলেছেন, ইসরায়েল যখন খামেনিকে হত্যা করার সুযোগ পেয়েছিল, তখন ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন যে এটি কোনো ‘ভালো ধারণা’ নয়।

গত সপ্তাহে ইরানে হামলার পর নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে যুদ্ধপরিস্থিতি নিয়ে কথোপকথন হয়।

খামেনিকে হত্যায় ট্রাম্পের ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যানের বিষয়টি প্রথম রিপোর্ট করেছিল রয়টার্স।

এরপর রোববার সন্ধ্যায় ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে এমন কথোপকথনের বিষয়টি অস্বীকার করে নেতানিয়াহু বলেন, ‘আমাদের কথোপকথনের অনেক মিথ্যা প্রতিবেদন আছে যা কখনো ঘটেনি। আর আমি সেসব বিষয়ে আলোচনায় যাব না। আমার মনে হয় আমাদের যা করা দরকার আমরা তাই করব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ