• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত

Un24admin
আপডেটঃ : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বিশ্ব ডেস্ক রিপোর্টঃ ভারতীয় কিছু তেল শোধনাগার সম্প্রতি ইরান থেকে জ্বালানি তেল আমদানি করে তার মূল্য চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে। এসব লেনদেন ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। খবর রয়টার্সের

একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার সমুদ্রপথে জ্বালানি তেল বাণিজ্যের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে, যাতে যুদ্ধের কারণে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণে আনা যায়। এই সুযোগের মধ্যেই ভারতের কোম্পানিগুলো আবারও ইরানি তেল কেনা শুরু করেছে।

এই প্রেক্ষাপটে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় ৯ বছর পর প্রথমবারের মতো ইরান থেকে প্রায় ২০ লাখ ব্যারেল তেল আমদানি করেছে, যার মূল্য আনুমানিক ২০ কোটি ডলার।

এছাড়া রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেল বহনকারী কয়েকটি জাহাজও ভারতের বন্দরে নোঙর করেছে এবং এর মধ্যে একটি জাহাজ ইতোমধ্যে তেল খালাস করেছে বলে জানা গেছে।

সূত্রগুলো বলছে, ইন্ডিয়ান অয়েল ও রিলায়েন্স—দুটি প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে ইউয়ানে অর্থ পরিশোধ করছে, যা পরে ইরানি বিক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

তবে আইসিআইসিআই ব্যাংক, সংশ্লিষ্ট কোম্পানি এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ইরানি তেলের ওপর থাকা সাময়িক ছাড় আর বাড়ানো হবে না, এবং এই শিথিলতার মেয়াদ রোববার শেষ হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ