• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

আইন-আদালত ডেস্ক রিপোর্টঃ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন দারুসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন। তিনি বলেন, ‘ফাহিমের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এর আগে রোববার বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিম চৌধুরীকে আটক করেন একদল শিক্ষার্থী। ইতোমধ্যে এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান বা উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। আটকের পর শিক্ষার্থীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। পরে সেখানে পুলিশের একটি গাড়িও উপস্থিত হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ আসার পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও আর এস ফাহিম আটকের খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ