• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

আইডিআরএ চেয়ারম্যানকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি।

বৃহস্পতিবার (২৫ জুন) আইডিআরএ কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ কাজিম উদ্দিন।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কাজিম উদ্দিন।

২৫ জুন আইডিআরএর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান। এ সময় দেশের বীমা খাতের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকসেবা আরও শক্তিশালী করতে আইডিআরএর নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন তিনি।

মোঃ কাজিম উদ্দিন বলেন, বীমা খাতের টেকসই উন্নয়ন ও জনআস্থা বৃদ্ধিতে আইডিআরএর বর্তমান নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে খাতটির আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মোঃ ফজলুল হক এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ