• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

অভিনয়ে সেরা হলেও পড়ালেখায় গোল্লা

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
অভিনয়ে সেরা হলেও পড়ালেখায় গোল্লা
অভিনয়ে সেরা হলেও পড়ালেখায় গোল্লা

আনলিমিটেড বিনোদন ডেস্কঃ অমিতাভ বচ্চন, যিনি বলিউডের শাহেনশাহ এবং অনুরাগীদের প্রিয় ‘বিগ বি’, কুইজ শোয়ের সঞ্চালক হিসেবে বিখ্যাত। কিন্তু আপনি জানেন কি, তাঁর স্নাতক জীবন ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং? পাশ করার জন্য তাঁকে বেশ কঠোর পরিশ্রম করতে হয়েছিল, যা তার জীবনের একটি অজানা কিন্তু আকর্ষণীয় অধ্যায়।

সম্প্রতি, ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র একটি পর্বে অমিতাভ বচ্চন তাঁর কলেজ জীবনের একটি মজার গল্প শেয়ার করেছেন। যা শোয়ের দর্শকদের মন জয় করেছিল।

তিনি জানান,‘ব্যাচলর সায়েন্স কি জিনিস তা বোঝার আগেই বিষয়টি নিয়ে পড়াশোনা শুরু করি। স্কুলে সায়েন্সে ভালো নম্বর পেয়েছিলাম, তাই অ্যাপ্লাই করে দিয়েছিলাম। কলেজে প্রথমদিন লেকচার শুনতে গিয়েই বুঝেছি, অনেক বড় ভুল হয়েছে। ১০ বছর ধরে আমি স্কুলে যা শিখেছি, তা মাত্র ৪৫ মিনিটেই সব শেষ হয়ে যায়। প্রথমবার ফেল করি। পরের বার যখন আবার পরীক্ষা দিলাম, তখন অনেক কষ্ট করে ৪২ শতাংশ পেয়েছিলাম। সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম।’

বর্তমানে ‘কোন বানেগা ক্রোড়পতি’-তে সক্রিয় থাকলেও, সম্প্রতি অমিতাভ বচ্চনের ব্যস্ততার কেন্দ্রবিন্দু ছিল তাঁর নতুন ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। এই অ্যাকশন-থ্রিলারে তিনি অমর যোদ্ধা ‘অশ্বত্থামা’র চরিত্রে অভিনয় করেছেন।

সাত হিন্দুস্তানি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অমিতাভ বচ্চনের। পরে তিনি ‘আনন্দ’, ‘গুড্ডি’, ‘রেশমা অউর শেরা’ এবং ‘বোম্বে টু গোয়া’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন। তবে ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘অমর আকবর অ্যান্টনি’ এবং ‘ডন’-এর মতো ছবিতে খ্যাতি অর্জন করেন। এরপর ‘মহব্বতে’, ‘কাভি খুশি কাভি গম’, ‘ব্ল্যাক’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘পিকু’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ