• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

অবৈধ মুঠোফোন বন্ধ হচ্ছে ১৬ ডিসেম্বর থেকে

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে অবৈধ মুঠোফোন ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। এ লক্ষ্যে সরকার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু করতে যাচ্ছে। নতুন ব্যবস্থার মাধ্যমে শুধুমাত্র অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মুঠোফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে। অপরদিকে, ক্লোন বা অবৈধ আইএমইআই যুক্ত ফোন নেটওয়ার্কে সচল থাকতে পারবে না।

বিটিআরসি প্রধান উপদেষ্টা ও টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদনে দেখা গেছে দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি অবৈধ ডিভাইস ও সিম ব্যবহার থেকে হয়। এনইআইআর ব্যবস্থা চালু হলে এ ধরনের জালিয়াতি কমানো সম্ভব হবে। পাশাপাশি, অবৈধ মুঠোফোন ব্যবহারের কারণে সরকারের প্রতিবছর ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।

নতুন মুঠোফোন কেনার আগে করণীয়
বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে যেকোনো মুঠোফোন কেনার আগে তার বৈধতা যাচাই করা বাধ্যতামূলক। বৈধ ফোন কিনলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হবে।

মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন : KYD <space> ১৫ ডিজিটের আইএমইআই নম্বর (যেমন : KYD 123456789012345).
১৬০০২ নম্বরে পাঠান।
ফিরতি বার্তা থেকে ফোনের বৈধতা নিশ্চিত করুন।
বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন নিবন্ধন

neir.btrc.gov.bd পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করুন।
‘Special Registration’ সেকশনে আইএমইআই নম্বর দিন।
প্রয়োজনীয় নথি (পাসপোর্ট, ভিসা/ইমিগ্রেশন সিল, ক্রয় রশিদ, কাস্টমস শুল্ক প্রমাণপত্র) আপলোড করে সাবমিট করুন।
বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে; অবৈধ ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে।
ব্যবহৃত হ্যান্ডসেটের যাচাই ও ডি-রেজিস্ট্রেশন
বর্তমানে ব্যবহৃত সব হ্যান্ডসেট ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে।
নতুন বিক্রি বা হস্তান্তরের সময় ডি-রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, জাতীয় পরিচয়পত্রের শেষ চার ডিজিট দিতে হবে।
ডি-রেজিস্ট্রেশন করা যাবে সিটিজেন পোর্টাল, এমএনও পোর্টাল, মোবাইল অ্যাপস বা ইউএসএসডি চ্যানেল (*১৬১৬১#) থেকে।
চুরি বা হারানো ফোন

চুরি বা হারানো হ্যান্ডসেট যেকোনো সময় লক বা আনলক করা যাবে সিটিজেন পোর্টাল, মোবাইল অ্যাপস বা অপারেটরের কাস্টমার কেয়ার কেন্দ্র থেকে
হ্যান্ডসেট উৎপাদন ও বিক্রয়

উৎপাদন বা আমদানির আগে আইএমইআই কমিশনে জমা দিতে হবে।
ভুয়া বা নকল আইএমইআই যুক্ত ফোন বিক্রি করা থেকে বিরত থাকতে হবে।
এনইআইআর বা আইএমইআই সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য বিটিআরসির হেল্প ডেস্ক (১০০) বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার (১২১) নম্বরে যোগাযোগ করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ