• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আনলিমিটেড নিউজ ডেস্কঃ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের ভোগড়াতে এপিএল অ্যাপারেলস নামে কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এদিকে, আশুলিয়ায় গতকাল সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ আজও চলছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শ্রমিকরা এই কারখানা সামনে অবস্থান নেয়। পরে বিক্ষুব্ধরা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে।

শ্রমিকদের দাবি, মালিকপক্ষ তাদের বেতন দিচ্ছে না তিন মাস ধরে। তারা অবিলম্বে বেতনের দাবি জানান।

এদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাইলের বুড়িরবাজার এলাকার লেঅফ থাকা বার্ডস গ্রুপের শ্রমিকরা তাদের বকেয়া পাওনাদির দাবিতে নবীনগর চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। গতকাল সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভ আজও চলছে।

এতে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। তৈরি হয়েছে তীব্র যানজট।

শ্রমিকরা জানান, গেল ২৮ আগস্ট বার্ডস গ্রুপের চারটি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ২০০৬ এর ১২(৮) ধারায় লে-অফ ঘোষণা করা হয়। গতকাল শ্রমিকদের পাওনাদি পরিশোধের কথা ছিল। তবে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে দেখেন, কারখানা ফটকে পাওনাদি পরিশোধের সময়সীমা তিন মাস বৃদ্ধি সংক্রান্ত নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ।

শিল্পাঞ্চলের আর কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নজরদারি রয়েছে।

শিল্প পুলিশ জানায়, সকাল থেকে কর্মমুখর আশুলিয়া শিল্পাঞ্চল। তবে অভ্যন্তরীন সমস্যার কারণে কয়েকটি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। আজ কতগুলো কারখানা বন্ধ কিংবা ছুটি রয়েছে তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ