• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

মারা গেছেন কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
মারা গেছেন কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ
মারা গেছেন কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ

আনলিমিটেড নিউজ ডেস্কঃ জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী পার্ক জি আ আর নেই। গত ৩০ সেপ্টেম্বর মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর।

কোরিয়া টাইমসের সূত্র অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পার্ক জি। আগামী ২ অক্টোবর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে এই অভিনেত্রীর। তার স্মরণে সম্মান জানানো হবে সিউলের আসান মেডিকেল সেন্টারে।

পার্ক জির মৃত্যুতে একটি বিবৃতিতে তার এজেন্সি বিলিয়নস জানায়, আমরা চিরদিন অভিনয়ের প্রতি তার আবেগকে মনে রাখব, যা শেষ পর্যন্ত তার মধ্যে বিদ্যমান ছিল। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা।

২০০২ সালে ‘দ্য কোস্টগার্ড’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় পার্ক জির। এরপর ক্যারিয়ারে ‘এপিটাফ’, ‘ব্লাডি হার্ট’, ‘ক্লিন আপ’র মতো সিনেমায় অভিনয় করেছেন।

সিনেমা ও সিরিজের বাইরে মঞ্চ নাটকেও অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী পার্ক জিকে। চলতি বছরের শুরুর দিকেই ‘উয়াইফ’ নাটকের মঞ্চে উঠেছিলেন তিনি। যতদিন স্বাস্থ্য ভালো ছিল, ততদিন সরাসরি দর্শকের সঙ্গে যুক্ত ছিলেন এ অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ