• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ২ নেতা গ্রেফতার

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজঃ নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে আড়াইহাজার থানার জালাকান্দি গোরস্তান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহমুদপুর এলাকার আক্কেল আলির ছেলে দুলাল ও বিশনন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক একই এলাকার গফুরের ছেলে আলমগীর।

জানা যায়, মঙ্গলবার সকালে বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও অন্যান্য নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করে যান চলাচলে বাধা দেয়। মিছিল থেকে তারা সরকার বিরোধী নানা স্লোগান দেন। পরে সেখান থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ভোরে বিএনপি নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করে ও যান চলাচলে বাধা দেয়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ