• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা
মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা

আনলিমিটেড নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরে মো. নাসির বিশ্বাস (২৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বেড়িবাধ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সাদেক খান কাঁচামালের আড়তে সামনে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির এসআই মো. মাসুদ বলেন, মরদহে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নাসির বিশ্বাস মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বালিগ্রামের বাসিন্দা। বর্তমানে রায়েরবাজার বারৈইখালী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

নিহতের বড় ভাই ইসলাম বিশ্বাস বলেন, তার ভাই নাসির নির্মাণাধীন কাজে লেবার সুপারভাইজারের কাজ করতো। মূলত দিনমজুর ছিল। আজ বিকেলে সে বাসা থেকে বের হয়ে ছিল। পরে সংবাদ পাই, ১০/১৫ জন সন্ত্রাসী তাকে কুপিয়েছে। পরে এসে তাকে গুরুতর আহত অবস্থায় পেয়েছি। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ষোঘণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ