• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে : চিফ প্রসিকিউটর সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স ইউএন-কপস’ সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বিভাগে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদদের স্মরণে স্মরণসভা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টিনা যশোরে পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে মেডিকেল কলেজ থেকে বহিষ্কার

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে মেডিকেল কলেজ থেকে বহিষ্কার
ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে মেডিকেল কলেজ থেকে বহিষ্কার

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পটুয়াখালী মেডিকেল কলেজের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়েছে। কলেজ হোস্টেলে গণপূর্ত বিভাগের মালামাল সরবরাহ কাজে বাধাসহ চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভার তদন্ত রিপোর্টের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের আওতায় হোস্টেলে কাঠের আসবাবপত্র সেটিং ও ফিটিংয়ে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস দাবির অভিযোগ আনা হয় মাসতিনেক আগে। এ ঘটনায় আসবাবপত্র সরবরাহের জন্য সরকারি প্রতিষ্ঠান ঢাকাস্থ গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম গত ৯ জুলাই পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে একটি লিখিত অভিযোগ পাঠান। এ অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী মেডিকেল কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্রলীগের সভাপতি মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলামের বিরুদ্ধে বহিষ্কারের এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলাম বলেন, আমরা ষড়যন্ত্রের শিকার। একতরফাভাবে আমাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মিথ্যা ভিত্তিহীন।

এ ব্যাপারে মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শাহিন বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় হোস্টেলে মালামাল সরবরাহে বাধা এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাত্রলীগের সভাপতিকে এক বছর ও সাধারণ সম্পাদককে দুই বছর একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ