• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী

সবুজবাগসহ ঢাকার ২৯ থানায় কার্যক্রম শুরু

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
সবুজবাগসহ ঢাকার ২৯ থানায় কার্যক্রম শুরু
সবুজবাগসহ ঢাকার ২৯ থানায় কার্যক্রম শুরু

আনলিমিটেড প্রশাসন ডেস্কঃ রাজধানীর গুলশান থানার সামনে পাঁচ সেনাসদস্য দায়িত্বপালন করছেন। ভেতরে দেখা গেল, উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া চেয়ারে বসে কাজ করছেন। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ওই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

তেজগাঁও থানার পুলিশ সদস্যরাও কাজে যোগ দিয়েছেন। বেলা ১টা পর্যন্ত ওই থানায় তিনটি জিডি করা হয়েছে।

শুধু গুলশান ও তেজগাঁও থানায়ই নয়, তিন দিন বন্ধ থাকার পর আজ সকাল ৮টা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৯ থানায় সেবা কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের পাহারায় পুলিশ সদস্যরা তাঁদের কর্মস্থলে যোগ দেন।

যেসব থানায় হামলা হয়নি বা কম ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব থানার কার্যক্রম শুরু হয়েছে। আর যেসব থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেসব থানায় পুলিশ সদস্যরা এলেও সেখানে পুলিশের বসার মতো অবস্থা ছিল না। তাই ডিএমপির ২১ থানায় এখনো কার্যক্রম শুরু হয়নি।

এ ব্যাপারে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনারকে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠানো হলে তিনি জবাব দেননি।

আজ রমনা, কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, কোতোয়ালি, চকবাজার, সূত্রাপুর, ডেমরা, গেন্ডারিয়া, মতিঝিল, সবুজবাগ, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, হাতিরঝিল, শাহ আলী, কাফরুল, ভাষানটেক, দারুসসালাম, রূপনগর, ক্যান্টনমেন্ট, বনানী, উত্তরা পশ্চিম, উত্তরখান ও বিমানবন্দর থানার কার্যক্রম শুরু হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সোমবার বিকেল থেকে রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।

গুলশান থানার এসআই মামুন মিয়া গণমাধ্যমে বলেন, দুপুর ১২টা পর্যন্ত পারিবারিক ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। দেখা গেল, আরও কয়েকজন ব্যক্তি জিডি ও মামলার জন্য অপেক্ষা করছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমে বলেন, ৫ আগস্টের পর থেকে গুলশান থানায় হামলা হয়নি। আজ থেকে তাঁদের থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

দুপুরে রাজধানীর তেজগাঁও থানায় গিয়ে দেখা যায়, যেসব পুলিশ সদস্য থানায় যোগ দিয়েছেন, তাঁদের বেশির ভাগই সাদাপোশাকে দায়িত্বপালন করছেন। থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, তেজগাঁও থানায় হামলা হয়নি। বেলা ১টা পর্যন্ত থানায় তিনটির মতো জিডি হয়েছে।

পুলিশ কর্মকর্তা মহসীন বলেন, তাঁরা লেজুড়বৃত্তি চান না​। স্বাধীন পুলিশ কমিশন গঠন করার দাবি জানান এ কর্মকর্তা।

৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। থানাটিতে বসে কাজ করার মতো অবস্থা নেই। জানা গেল, সেনাসদস্যদের পাহারায় কয়েকজন পুলিশ সদস্য থানায় এসেছেন। থানার সামনে বসে একজন সেনাসদস্য থানায় আসা পুলিশ সদস্যদের নামের তালিকা করছেন। একজন পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য জানান, তাঁরা থানার ওসির নির্দেশনায় কাজ শুরু করবেন।

ভাটারা থানাটিও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সেখানে গিয়ে দেখা যায়, পোড়া থানা ভবনের সামনে সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে কোনো পুলিশ সদস্য আসেননি।

শাহবাগ থানায় কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন এসআই মাইনুল ইসলাম। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার তাঁরা কাজে যোগ দিয়েছেন। তাঁরা দুটি মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।

নিউমার্কেট থানায় আজ সকাল ৮টার দিকে কার্যক্রম শুরু হয়েছে। সেখানে অনেকে সাদাপোশাকে দায়িত্বপালন করছেন। আজ বেলা পৌনে ১টা পর্যন্ত তিনটি জিডি হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি মো. আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ