• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শেখ আছিয়া বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৯ জুন, ২০২৪
শেখ আছিয়া বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা
শেখ আছিয়া বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা

আনলিমিটেড নিউজঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেজো বোন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র মাতা, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র ফুফু ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ’র দাদি শেখ আছিয়া বেগম এর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ।

এই উপলক্ষে ২৮ জুন, শুক্রবার, বিকাল ৫টায়, বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

এসময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাশেদুল হাসান সুপ্ত, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, কার্যনির্বাহী সদস্য ড. আশিকুর রহমান শান্তসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ