• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জরুরী বিজ্ঞপ্তি সবুজবাগে বন্ধবীর বাসায় যুবককে কুপিয়ে হত্যা চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত- ২ প্রগ্রেসিভ লাইফে ঘুরে দাঁড়ানোর নেতৃত্বে অভিজ্ঞ বিমাবিদ মোহাম্মাদ সাইদুল আমিন আলফা ইসলামী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রোহিঙ্গা সংকটের টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১,৫৫৮ কারাগারগুলো হতে পারতো রাষ্ট্রের ক্রিয়েটিভ সম্পদ ৮ মাসে ৩০০ কোটি টাকা পরিশোধ করল সোনালী লাইফ ইন্সুইরেন্স মালয়েশিয়ায় তাকাফুল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির ফল প্রকাশ

Un24admin
আপডেটঃ : রবিবার, ২৩ জুন, ২০২৪
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির ফল প্রকাশ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসির ফল প্রকাশ

আনলিমিটেড নিউজঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৪ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৬২ দশমিক ৫৮।

রোববার বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতি. দায়িত্ব) অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের হাতে এ ফলাফল তুলে দেন।

বাউবির এসএসসি-২০২৪ ব্যাচে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৩ হাজার ৪০১। এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে ৩১ হাজার ৮১১ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চূড়ান্ত পরীক্ষায় ১২ হাজার ৪৬০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ৭ হাজার ৭৯৭ শিক্ষার্থী উত্তীর্ণ হন। শিক্ষার্থীদের মধ্যে ৫ জন এ+, ৭০৪ জন এ গ্রেড, ২ হাজার ১৩৮ জন এ-, ২ হাজার ৭২২ জন বি, ২ হাজার ১৬১ জন সি ও ৬৭ জন ডি গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪ হাজার ৮১৪ জন ছাত্র এবং ২ হাজার ৯৮৩ জন ছাত্রী।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ