• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার

মেহজাবীন ও সিয়ামের দ্বন্দ্ব!

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

আনলিমিটেড নিউজঃ ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরী। তারা আবার বন্ধুও। জুটি বেঁধে অনেক নাটকে অভিনয় করেছেন এই দুজন। ব্যক্তি জীবনে দুই তারকারই বিনয়ী স্বভাবের খ্যাতি রয়েছে। তাছাড়া দুজনই অত্যন্ত গুণী তারকা। এবারের ঈদ উৎসবে বিখ্যাত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও পারফর্ম করেছেন সিয়াম-মেহজাবীন।

অল্প সময়ের ব্যবধানে দুজন দুজনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেতা এবং অভিনেত্রী। দুজনের পোস্টে নেট দুনিয়া এখন ভাইরাল।

হঠাৎ কী হলো দুজনের মধ্যে? এই প্রশ্ন অল্পসময়েই তৈরি হয়েছে দর্শক ভক্তদের মনে। তারা দুজনেই ফেসবুকে লিখেছেন কেউ কারও সঙ্গে নেই। একজন থাকলে অন্যজন সেখানে পা মাড়াবেন না।

প্রতিবেদনটি লেখার ৪৫ মিনিট আগে মেহজাবীন লিখেছেন, ‘সিয়াম আহমেদ যেখানে থাকবে, প্লিজ আমাকে সেখানে ডাকবেন না।’

এদিকে মেহজাবীনের কিছুক্ষণ পরই সিয়াম তার ফেসবুকে পোস্ট দিয়েছেন, লিখেছেন, ‘মেহজাবীন-ও যেখানে থাকবে, আমার সেখানে যাওয়ার কোন ইচ্ছা নাই।’

তাদের পোস্টের পর অসংখ্য ভক্ত অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গেছে। এটা সত্য নাকি কোনো ইভেন্ট কিংবা নাটকের প্রচার কিনা তা নিয়ে ঘোরের মধ্যেও রয়েছে নেটিজেনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ