• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান ট্রেনে ইন্টারনেট সেবায় হোঁচট, ছয় মাস না যেতেই সরঞ্জাম চুরি ফজরের ২ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় দেড় ঘণ্টায় তিন ভূমিকম্প, কম্পন অনুভূত দেশের বিভিন্ন স্থানে নেপালে বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর মালয়েশিয়ান নাগরিক জীবিত উদ্ধার নেপালে বন্যায় নিখোঁজের ৩৭ দিন পর মালয়েশিয়ান নাগরিক জীবিত উদ্ধার পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাড়ে ৯ কোটি টাকার বীমা প্রদান শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী শিক্ষা খাতের সংকট নিয়ে ফ্রান্সে বিক্ষোভ, গ্রেপ্তার ১,৭৪৭

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

রাজনৈতিক ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার বিমানবন্দর থানায় আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। মামলায় সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে যাওয়ার পর বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের কথা-কাটাকাটি হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা প্রটোকল সহকারীরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করছিলেন। দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মকর্তা এতে বাধা দিলে তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

মামলার ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও অন্যান্য আলামত সংগ্রহ করে তদন্তের কথা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ