• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জরুরী বিজ্ঞপ্তি সবুজবাগে বন্ধবীর বাসায় যুবককে কুপিয়ে হত্যা চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত- ২ প্রগ্রেসিভ লাইফে ঘুরে দাঁড়ানোর নেতৃত্বে অভিজ্ঞ বিমাবিদ মোহাম্মাদ সাইদুল আমিন আলফা ইসলামী লাইফের ব্রাঞ্চ ম্যানেজার সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রোহিঙ্গা সংকটের টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১,৫৫৮ কারাগারগুলো হতে পারতো রাষ্ট্রের ক্রিয়েটিভ সম্পদ ৮ মাসে ৩০০ কোটি টাকা পরিশোধ করল সোনালী লাইফ ইন্সুইরেন্স মালয়েশিয়ায় তাকাফুল ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণে বেঙ্গল ইসলামি লাইফ

সিলেটে জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তিঃ

পূণ্যভূমি সিলেটে আজ ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গ্রাহক স্বর্গীয় বিশ্বজিৎ আশ্চার্য্যের মৃত্যুদাবির ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বর্গীয় বিশ্বজিৎ আশ্চার্য্যের মৃত্যুদাবির চেকটি নমিনির নিকট হস্তান্তর করেন কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি জনাব মোঃ মমিনুর রশিদ শাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান জনাব মুহাম্মদ কামরুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ চান মিয়া।

সভায় বক্তব্য রাখেন সংগঠন প্রধান জনাব এম আমিনুল ইসলাম চৌধুরী, সিনিয়র উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মোকলেসুর রহমান, জনাব মোঃ আলতাফ হোসেন, জনাব মেঃ রুহুল আমিন, জনাব হাসান সরদার জুয়েল প্রমুখ।

সভায় জেনিথ ইসলামী লাইফের প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বীমা ব্যবসার প্রসার, গ্রাহকসেবার মানোন্নয়ন, নিয়মিত প্রিমিয়াম আদায় এবং বীমার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

জেনিথ ইসলামী লাইফ—গ্রাহকের দুঃসময়ে পরিবারের পাশে, প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ