• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার যশোর শহরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিশেষ উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত: স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে জাহাজডুবি ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২৩ খিলগাঁওয়ে হাসপাতালে আগুন বীমা দাবির ৭ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ সাতক্ষীরার পাটকেলঘাটায় জেনিথ ইসলামী লাইফের গ্রাহক ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালীতে পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বীমা দাবির ৭ কোটি ২৫ লাখ টাকা পরিশোধ করল ন্যাশনাল লাইফ

Un24admin
আপডেটঃ : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের ৭ কোটি ২৫ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে।

বুধবার (১৯ আগস্ট) নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের হাতে দাবির চেক তুলে দেয়া হয়। একই অনুষ্ঠানে প্রিমিয়াম সংগ্রহে সফল উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

কোম্পানিটির ঢাকা, গৌরীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট এরিয়ার উদ্যোগে বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন জোনের প্রায় পাঁচ হাজার কর্মকর্তা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

এ সময় ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মো. আবুল কাসেম, ডিএমডি বাহার উদ্দিন মজুমদারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তোফাজ্জল হোসেন বলেন, গ্রাহকদের অর্থের সুরক্ষা এবং সময়মতো বীমা দাবি পরিশোধে ন্যাশনাল লাইফ গুরুত্ব দিয়ে আসছে। সততা, ন্যায়নিষ্ঠতা ও গ্রাহকসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি।

মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ৪২ বছর ধরে দেশের বীমা খাতে কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত প্রিমিয়ামের অর্থ ব্যাংক, বীমা খাত ও সরকারি বন্ডে বিনিয়োগ করা হয়। পাশাপাশি কর, ভ্যাট ও স্ট্যাম্প ডিউটি বাবদ সরকারকে রাজস্ব দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ