• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু গণমাধ্যম মানছে না বীমার প্রধান সার্ভেয়ারদের সঙ্গে আইডিআরএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের জাতীয় ছুটি ঘোষণা কাতারের ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক নিয়ে ধোঁয়াশা প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী জাপানের স্বপ্নভঙ্গ, পরের রাউন্ডে ব্রাজিল স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ অতীতে বিমা খাত কমিশন ব্যবসার খাত হিসেবে ব্যবহৃত হয়েছে‍‍‍‌‌ ন্যাশনাল লাইফের বোর্ড সেক্রেটারি আব্দুল ওহাব মিয়ানের ইন্তেকাল

বীমার প্রধান সার্ভেয়ারদের সঙ্গে আইডিআরএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন আজ আইডিআরএ কার্যালয়ে বীমা সার্ভেয়ার কোম্পানিগুলোর প্রধান সার্ভেয়ারদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, বীমা সার্ভেয়াররা দাবি মূল্যায়ন ও নিষ্পত্তি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। পলিসিধারীদের স্বার্থ সুরক্ষায় নিরপেক্ষ, দ্রুত ও মানসম্মত সার্ভে কার্যক্রম নিশ্চিত করতে হবে। তিনি বীমা খাতের টেকসই উন্নয়নে আইডিআরএ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে আরও কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বীমা সার্ভেয়ার কোম্পানিগুলোর প্রতিনিধিরা খাত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং বীমা খাতের উন্নয়নে আইডিআরএর সংস্কার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ