• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

মাদকবিরোধী সচেতনতায় পপুলার লাইফের প্রথম পুরস্কার অর্জন

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৭ জুন, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ “আসুন মাদককে না বলি—জীবনকে ভালোবাসি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ জুন ২০২৬, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।

দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটি মাদকবিরোধী র‍্যালি, মানববন্ধনসহ নানা জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এসব কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি প্রথম পুরস্কার অর্জন করে।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব বিএম ইউসুফ আলী প্রথম পুরস্কার গ্রহণ করেন।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি জানায়, মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যতেও তাদের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠানটি সমাজের সকল স্তরের মানুষকে মাদক থেকে দূরে থেকে সুন্দর ও সম্ভাবনাময় জীবন গড়ে তোলার আহ্বান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ