• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১ বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ খুলনার লবণচরা থানার মাথাভাঙা এলাকায় রফিকুল ইসলাম গাজী নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ জুন) দুপুরে তাকে গুলি করা হয়। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত রফিকুল ইসলাম বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি লবণচরা থানার কাজীপাড়ার রতন গাজীর ছেলে। এলাকায় ঢাকাইয়া রফিক নামে তিনি পরিচিত ছিলেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন জানান, দশগেট এলাকা থেকে তিনি বাড়ি ফিরছিলেন। পথেই মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার পেটে বিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। কারা, কী কারণে তাকে হত্যা করেছে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ