• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

চট্টগ্রামে লরির ধাক্কায় ৩ শ্রমিক নিহত

Un24admin
আপডেটঃ : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

আনলিমিটেড নিউজ: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় লরির ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়্যারলেস বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে মো. আলমগীর হোসেন, একই থানার রায়পুর এলাকার মালেক ব্যাপারীর ছেলে মো. শফিকুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিদিল এলাকার হুমায়ন কবিরের ছেলে মাসুদ মিয়া। নিহতরা কর্ণফুলী গ্যাসলাইনের কাজের শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় চট্টগ্রামমুখী একটি বেপরোয়া গতির লরি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন। গুরুতর আহত অবস্থায় একজন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক।
তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ওয়্যারলেস এলাকায় চট্টগ্রামমুখী লরির ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ থানায় রাখা হয়েছে। লরিটি আটক করা হলেও পালিয়েছেন চালক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ