খেলার ডেস্ক রিপোর্টঃ মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং-এ নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী অস্ট্রেলিয়া
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে কোন রান সংগ্রহ না করেই তিন উইকেট হারায় অজিরা। একহাজারের উপরে ওয়ানডে ম্যাচ খেলা এর আগে অস্ট্রেলিয়া শুন্যরানে ৩ উইকেট হারায়নি কখনোই। তবে ৫ রানে ৩ উইকেট হারানোর নাজির রয়েছে তাদের।
এমন অভিজ্ঞতা অবশ্য বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ও একবার হয়েছিল— ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। বাকি দুটি ঘটনা পাকিস্তানের।
শূন্য রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর জস ইংলিশ আর অ্যালেক্স ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু ১৭ বলে ১৩ রান করে মোস্তাফিজের বলে নাজমুলের হাতে ক্যাচ দেন ক্যারি।
এখন উইকেটে জস ইংলিশের সাথে আছেন গ্রিন। আগের ম্যাচে ফিফটি পেয়েছিলেন তিনি। চাপের মুখে তাঁকেই বাঁচাতে হবে বাংলাদেশকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩ ওভার শেষে পানি পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৫০ রান।