• শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৫ জুন, ২০২৬

জেলা ডেস্ক রিপোর্টঃ চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা বজ্রপাতে তিন নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিন জন।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বৃষ্টির সময় বজ্রপাত হলে মারা যান তারা। সংশ্লিষ্ট থানার ওসিরা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিরের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মো. মেসবাউল ও নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, ‌‘শিবগঞ্জের তিনজনই মারা গেছের বাড়ি সংলগ্ন আম বাগানে। বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে মারা যান তারা। ওই তিন পরিবারকে তাৎক্ষনিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।’

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, ‘সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে যায় আব্দুল্লাহ। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে। স্থানীরা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এছাড়া নাচোল উপজেলার লাহপাড়ায় মাঠে ঘাস কাটতে গিয়ে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর ও নাচোল উপজেলায় মৃতদের পরিবারকেও ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হরে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ