• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা আটক তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি বাংলাদেশ–ভারত সম্পর্ক: বন্ধুত্ব, শীতলতা নাকি নতুন কৌশলগত বাস্তবতা? ময়মনসিংহে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী মাদক নির্মূলে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর সড়ক দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রী আব্দুল বারী সপ্তাহের সেরা দিন জুম্মাবার গাছা থানায় এনসিপি নেতা সিফাত গ্রেফতার বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের যশোর অফিসে কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ উদযাপন

৩ কার্যদিবসেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

ব্যাংক-বীমা ডেস্ক রিপোর্টঃ লক্ষ্মীপুরে জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ঈদ পুনর্মিলনী ও মৃত্যুদাবি চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ ২০২৬) লক্ষ্মীপুর সেলস অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব মোঃ আরিফ হোসেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- আজ আমরা অত্যন্ত আনন্দিত যে, আমরা আমাদের কথা রাখতে পেরেছি।

জেনিথ ইসলামী লাইফ সবসময়ই বিশ্বাস করে যে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই বীমার প্রকৃত উদ্দেশ্য।

মাত্র ৩ কর্মদিবসের মধ্যে মৃত্যুদাবীর চেক হস্তান্তর করতে পারা আমাদের টিমের নিরলস পরিশ্রম এবং গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ। আমরা চাই জেনিথ হবে সাধারণ মানুষের আস্থার প্রতীক। লক্ষ্মীপুরের এই উন্নয়ন কর্মকর্তাদের হাত ধরেই ইনশাআল্লাহ আমরা স্বচ্ছতা ও সততার মাধ্যমে বীমা সেবাকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব। আজকের এই ঈদ পুনর্মিলনী আমাদের বন্ধনকে আরও সুদৃঢ় করুক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর বিএনপি’র সভাপতি জনাব রেজাউল করিম লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেশন অফিসার (সিওও) জনাব মোঃ শাহাদাত হোসেন, ইভিপি জনাব নুরুল ইসলাম এবং সেলস ম্যানেজার জনাব আবুল মোবারক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসিস্ট্যান্ট ম্যানেজার শাহাদাত হোসেন নাকিব।

প্রায় শতাধিক কর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে সভা অনুষ্ঠিত হয়।

মাত্র ২,০০০ টাকা প্রিমিয়াম জমা প্রদানকারী গ্রাহক দিদার হোসেন (১৯)-এর মৃত্যু দাবীর ৮৩ হাজার ৪৫৬ টাকার চেক তার পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করা যা গ্রাহকসেবার প্রতি জেনিথ ইসলামী লাইফের দায়বদ্ধতা ও আস্থার প্রতিফলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ