(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলার ঘটনায় শিশু ও নারীসহ অন্তত ১৫জন গুলিবিদ্ধ হয়েছে।
গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খা ও তার চাচা হারুন খা গ্রুপের সঙ্গে মিজানুর রহমানের বিরোধ চলে আসছিল। রবিবার সন্ধ্যার পর স্থানীয় কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খার ও তার বাহিনীর লোকজন মিজানুরকে একলা পেয়ে আটক করে পিটিয়ে গুরুতর আহত করে। এ সংবাদ শোনার পর মিজানুরের পরিবার লোকজনসহ তার পক্ষের লোকজন মান্নানদের বাড়ির সামনের জড়ো হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা ও ধাওয়া পাল্টা চলে। রাত সাড়ে ৯ টার দিকে দিকে, মান্নান খা, হারুন খা, আমিন খা-সহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র বাহিনী মিজানুর পক্ষের লোকদের উপর হামলা চালায়। এ সময় মান্নান খান ও হারুন খানের শর্ট গানের গুলিতে নারী শিশু ১৫ জন আহত হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হারুন খান ও মান্নান খান তার বাহিনী নিয়ে শটকে পড়ে। সংবাদ পেয়ে শ্রীনগর থানার পুলিশ ও র্যাব ১০ এর বিশেষ টিম ঘটনা স্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে নিয়ে ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে মিজান রহমান, মিনু বেগম ও আলামিন কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। গুলিবিদ্ধ অন্য আহতরা হলেন, সাফি বেগম,জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নুপুর বেগম, আয়ান, ফাহিম, দোলন, আলাল, খোরশেদ খা, মোস্তাকিম ও ইদ্রিস খাঁ। এদিকে এ ঘটনা পর রাব পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই রাতেই হারুনখান, মান্নানখানসহ মোজাম্মেল নামক একজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থেকে একটি বিদেশী পিস্তল, একটি শটগান ও বিশ রাউন্ড গুলি উদ্ধার করে।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মিল্টন দত্ত বলেন, হামলা ও গুলি বর্ষণের ঘটনায় মামলা হয়েছে, আসামী তিনজনকে গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি আসমীদের গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে।