• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নাসীরুদ্দীন একটা পাগল উন্মাদ, আওয়ামী লীগের ‘পোষা কুকুর’: ছাত্রদল নেতা শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

রাজধানী ডেস্ক রিপোর্টঃ ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি তাদের গ্রেপ্তারের বিষয়টি থানায় জানিয়েছে।

ডিবির একজন কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে জানান যে, ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়েরকৃত মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে কেবল ধানমন্ডি থানায় শতাধিক পরোয়ানা জারি আছে।

এর আগে, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে শামীমা ও রাসেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। শামীমা ২০২২ সালের এপ্রিল মাসে এবং রাসেল ২০২২ সালের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পেয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ