• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সুস্থভাবে বেঁচে থাকতে প্লাস্টিক পলিথিন পণ্য বর্জন করতে হবে : পরিবেশমন্ত্রী

Un24admin
আপডেটঃ : বুধবার, ২০ মার্চ, ২০২৪
সুস্থভাবে বেঁচে থাকতে প্লাস্টিক পলিথিন পণ্য বর্জন করতে হবে : পরিবেশমন্ত্রী
সুস্থভাবে বেঁচে থাকতে প্লাস্টিক পলিথিন পণ্য বর্জন করতে হবে : পরিবেশমন্ত্রী

আনলিমিটেড নিউজঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিনের পণ্যের ব্যবহার বন্ধ করতে হবে। পলিথিন ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করতে হবে।

মন্ত্রী আরও বলেন, বায়ুদূষণের উৎসগুলো চিহ্নিত করেছে সরকার। বায়ুদূষণে এককভাবে নয় যৌথভাবে কাজ করা হলে আগামী বছর কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে।

তিনি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের পূর্ব বাসাবো, প্রিন্স গার্ডেন কন্সট্রাকশন মাঠে প্রায় ৫ হাজার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ঈদ উপহার (শাড়ি, লুঙ্গি) বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে আজ বুধবার এ কথা বলেন।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে পরিবেশবান্ধবভাবে আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে দাঁড়ায়। ঈদ উল ফিতর একটি আনন্দের উৎসব। এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। 

মন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ইফতার পার্টির আয়োজনের পরিবর্তে ওই অর্থে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, আমাদের সকলের উচিত ধনী ও দরিদ্র সকলের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া।
সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৫নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সবুজবাগ থানার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ