• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ ‘দৌড় দিবি না’ বলে যাত্রাবাড়ীতে গুলি, একজন খুন, আহত ১ বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাজধানীতে জামায়াত নেতাকে হত্যা

Un24admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ডেস্ক রিপোর্টঃ রাজধানীতে মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিও চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জামায়াতে ইসলামীর শেরেবাংলা নগর দক্ষিণ থানার একজন রোকন এবং পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতের সহসভাপতি ছিলেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ভোর ৫টার মধ্যে আনোয়ার উল্লাহর বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় তিনি ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। আনোয়ার উল্লাহর মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে বাসায় থাকা নগদ পাঁচ লাখ টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে তারা। এ ঘটনার পর মঙ্গলবার সকালে আনোয়ার উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনা নিছক চুরি নয়; এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, রাতে ঘরের গ্রিল কেটে একদল চোর প্রবেশ করে। এ সময় আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তাদের দুজনের হাত-পা ও মুখ বেঁধে চোর চক্র ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আনোয়ার উল্লাহ মারা যান। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার জানান, শেরেবাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতের সহসভাপতি ও রুকন ছিলেন আনোয়ার উল্লাহ। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক, স্থানীয় হোমিও চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবক। সন্ত্রাসীরা তার বাসার স্বর্ণালঙ্কার, টাকা ও বহু মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পশ্চিম রাজাবাজার মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ