• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

Un24admin
আপডেটঃ : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ওমানের রাজধানী মাস্কাটে কাজ শেষ করে একটি গাড়িতে করে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বাংলাদেশি।

শুক্রবার সকালে ঘোবরা এলাকায় হয় এ দুর্ঘটনা। নিহতদের দুই জনের বাড়ি কুমিল্লা। বাকিরা কক্সবাজারের বাসিন্দা।

এরই মধ্যে জানা গেছে দুই জনের পরিচয়। তাদের একজন কক্সবাজারের উখিয়া উপজেলার প্রদীপ কুমার, অন্যজন হলেন রামু উপজেলার লোকমান হাকিম।

নিহতদের এক প্রতিবেশীরা জানান, কাজ শেষ করে একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা। সেসময় অন্য একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ রক্ষা হয়নি। নিহতদের মরদেহ কুলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি। ওমানে আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে তাদের মরদেহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ