• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস নামের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ঘন কুয়াশার কারণে সামনে চলতে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে কেউ গুরুতর নয়। দুর্ঘটনার পর তিনটি গাড়ি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে কিছু সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়। পরবর্তীতে গাড়িগুলো থানায় নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ