• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

মৌচাক ফ্লাইওভারে সিএনজি–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

রাজধানীর মৌচাক ফ্লাই ওভারের ওপর সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক সিএনজি চালক এবং অপরজন মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে মৌচাক ফ্লাই ওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. নয়ন তালুকদার (৭০) পেশায় সিএনজি চালক, তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা এবং মোটরসাইকেল আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১) দক্ষিণ মুগদার ১৪১ নম্বর এলাকার বাসিন্দা এবং তিনি বাশার জহিরুল ইসলামের ছেলে।

সংঘর্ষের পর দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মৌচাক ফ্লাই ওভারের ওপর সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে সিএনজি চালক নয়ন তালুকদার ও মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ