আনলিমিটেড নিউজ ডেস্কঃ কক্সবাজারের হোটেল সী প্যালেসের বলরুমে ১৮ অক্টোবর ২০২৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর বার্ষিক সম্মেলন।
বর্ণাঢ্য আয়োজনে জেনিথ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত।
পর্যটন নগরী কক্সবাজারে সম্প্রতি অনুষ্ঠিতব্য জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বার্ষিক সম্মেলন-২০২৫এ সফল কর্মকর্তাগণের নিকট পুরষ্কার বিতরণের স্থিরচিত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন-এর সম্মানিত প্রেসিডেন্ট সাঈদ আহমেদ।
সম্মেলনের সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
এ টি এম এনায়েত উল্যাহ, ভাইস চেয়ারম্যান
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি;
বি. এম. ইউসুফ আলী, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম; মোঃ ছায়েদুর রহমান, চেয়ারম্যান, বিনিয়োগ কমিটি মানসুদ আলম, চেয়ারম্যান, নির্বাহী কমিটি সামছুল আলম, শুভানুধ্যায়ী বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, এফসিএ, নিরপেক্ষ পরিচালক, কাজী ওয়ালী উদ্দিন ফয়সাল, নিরপেক্ষ পরিচালক, ড. আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
সারা দেশ থেকে আগত প্রায় ৮৫০ জন উন্নয়ন কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত বক্তারা বীমা খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গ্রাহকসেবা বৃদ্ধি এবং ইসলামী বীমার প্রসারে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বেশ কিছু গ্রাহকের বীমা দাবী পরিশোধ করা হয় এবং কোম্পানির বর্ষসেরা কর্মকর্তা ও উন্নয়ন কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনের সমাপনী পর্বে আগত অতিথি ও কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান।
