• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু

কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা সৌদি আরবের

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার (১০ সেপ্টেম্বর) রিয়াদে শুরা কাউন্সিলের এক সভায় এই নিন্দা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেইসাথে, তেলআবিবের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পদক্ষেপের আহ্বানও জানান তিনি।

মোহাম্মদ বিন সালমান বলেন, ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানাই। এ ধরনের আগ্রাসন বন্ধে আরব, ইসলামিক এবং আন্তর্জাতিক পদক্ষেপ প্রয়োজন। যাতে দখলদার শক্তিকে থামিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়। এ সময়, সৌদি আরব কাতারের পাশে আছেও বলেন জানান তিনি।

অপরদিকে, কাতারে হামাসের শীর্ষ নেতাদের ওপর ইসরায়েলের হামলায় অসন্তুষ্টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি পুরো পরিস্থিতি নিয়ে খুব একটা খুশি না। এটা গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত করে দিতে পারে।

উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের অবস্থানরত এলাকা লক্ষ্য করে ১২টি বিমান হামলা চালায়। অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায় এ হত্যাচেষ্টা চালানো হয় বলে জানায় কর্তৃপক্ষ।

এই হামলা এমন এক সময় হয়, যখন কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। এই হুমকির কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন, দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।

অপরদিকে, এই হামলাকে ‘কাপুরুষোচিত কাজ’ বলে আখ্যা দিয়েছে কাতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ