• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত মেটলাইফ অ্যাপে এআইভিত্তিক ৩৬০ হেলথ স্কোর চালু সাইফুর রহমানের মৃত্যু দুর্ঘটনা, নাকি ষড়যন্ত্র—খতিয়ে দেখা দরকার: রিজভী

চকবাজারে সিআইডির অভিযানে ভেজাল প্রসাধনী ব্যবসায়ী গ্রেপ্তার

Un24admin
আপডেটঃ : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ঢাকার চকবাজারে সিআইডির বিশেষ অভিযানে ভেজাল প্রসাধনী ব্যবসায়ী মো. তারিকুল ইসলাম ওরফে নয়ন (৩৩) গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

তিনি জানান, বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চকবাজারের বড় কাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান, নয়ন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও ভেজাল কসমেটিক উৎপাদন ও বাজারজাত করছিলেন। এসব ক্ষতিকর প্রসাধনী ব্যবহারে সাধারণ মানুষের ক্যান্সারসহ প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল।

তিনি আরও বলেন, নয়নের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলছে। পাশাপাশি ভেজাল ও ক্ষতিকর পণ্য উৎপাদন ও বিপণনে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ