• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

হঠাৎ বন্যায় বিপর্যস্ত টেক্সাস, ২৪ জনের মৃত্যু

Un24admin
আপডেটঃ : শনিবার, ৫ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস। এ অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার কর্তৃপক্ষ। বন্যায় ২৫টি মেয়ে শিশু হারিয়ে যাওয়ার তথ্য আসলেও মোট কত মানুষ নিখোঁজ আছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৫ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমি বৃষ্টির কারণে রাজ্যের গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল।

সেখানে একটি সামার ক্যাম্পে অংশ নেয়া ২৩-২৫টি মেয়েকে খুঁজে পেতে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এছাড়া ওই ক্যাম্পে আটকে পড়া বাকি শিশুদের উদ্ধার করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের বন্যাকে “ভয়াবহ” ও “মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন।

বন্যায় ওই অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় লোকজনের সাথে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বন্যার কারণে টেক্সাসে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

ওদিকে এখন পর্যন্ত ২৩৭ জন ব্যক্তিকে উদ্ধারের তথ্য পাওয়া গেছে। হেলিকপ্টার ছাড়াও ‘হাই প্রোফাইল ট্যাকটিক্যাল’ সামরিক বাহন উদ্ধার তৎপরতায় মোতায়েন করা হয়েছে।

টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়। তিনি এই বন্যাকে ধ্বংসাত্বক হিসেবে উল্লেখ করেছেন।

কাউন্টি শেরিফ ল্যারি এল লেইথা জানিয়েছেন যে মৃতের সংখ্যা ২৪-এ উন্নীত হয়েছে, তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করা হচ্ছে।

ওদিকে গভর্নর গ্রেগ অ্যাবোট একটি জরুরি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন, যাতে উদ্ধারকর্মীদের সব ধরনের সহায়তা দেয়ার কথা বলা হয়েছে। তিনি বলেছেন, যারা এখনো নিখোঁজ তাদের খুঁজে পেতে নিরবচ্ছিন্ন তল্লাশি চলছে এবং এটি অব্যাহত থাকবে।

“রাতের অন্ধকারেও অভিযান চলবে। এটা চলতে থাকবে,” বলেছেন তিনি।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম-মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা আছে।
বৃহস্পতিবার রাত থেকে হওয়া বৃষ্টির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

মাঝারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। তবে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও শঙ্কার কথা জানানো হয়েছে। এছাড়া দক্ষিণ মধ্যাঞ্চলীয় টেক্সাসেও বন্যার সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া বিভাগ থেকে লোকজনকে সতর্ক করা হচ্ছে। নদীর তীর এলাকা অস্থিতিশীল ও অনিরাপদ হয়ে উঠতে পারে বলে বলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ