• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

বালির কাছে ফেরিডুবিতে নিহত-৫, নিখোঁজ ৪৩

Un24admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ৬৫ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত চারজনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, অভিযানে এখন পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, বুধবার রাতে (২ জুলাই) কেএমপি তুনু প্রত্যমা জয়া নামের ফেরিটি পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়।

ফেরিটি বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল, যা ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন ক্রু এবং ১৪টি ট্রাকসহ ২২টি গাড়ি ছিল।

বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামা পুত্র বলেছেন, এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৩ জন জীবিত উদ্ধারের মধ্যে অনেকে দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত থেকেই উদ্ধার অভিযান চলছে। এতে অংশ নিয়েছে ৯টি নৌযান, যার মধ্যে দুইটি টাগ বোট ও দুইটি রাবার বোটও রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ