• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী বিকেলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা রাতেই মৃত্যু সবুজবাগে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে কাতার প্রবাসী যুবক খুন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৮০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ পদত্যাগ করলেন ৫ আইন কর্মকর্তা ধাওয়া করে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির বিশেষ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুর জেনিথ ইসলামী লাইফের ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

আবারও ইরানে হামলার হুমকি ট্রাম্পের

Un24admin
আপডেটঃ : বুধবার, ২৫ জুন, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ ইরান যদি ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করে, তবে যুক্তরাষ্ট্র আবার হামলা চালাবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) নেদারল্যান্ডসের হেগে পশ্চিমা সামরিক জোট নেটোর সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেন তিনি।

ইরান পারমাণবিক কর্মসূচিতে আবার ফিরবে কি না—এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমি মনে করি না তারা আবার কখনও এটি (পারমাণবিক কর্মসূচি) করবে।’’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যা অবস্থা হয়েছে, তাতে সেগুলোতে পুনরায় কাজ শুরু করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার এক গোপন প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি—মাত্র কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে।

তবে এই দাবি প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন, ‘‘এটি কেবল প্রাথমিক একটি অসমাপ্ত গোয়েন্দা প্রতিবেদন। আসলে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। তারা সত্যিই জানেন না।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি চালিয়ে যেত। তারা স্থির হত না।’’

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হামলার পর ইরান তাদের বিধ্বস্ত স্থাপনাগুলো ঘুরে দেখে বলেছে, সবকিছু ভেঙে গেছে। এরপরই তারা নতুন করে কিছু করার চিন্তা থেকে সরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ